Red Scooty Sreemangal
শ্রীমঙ্গলের চা-বাগান টিলাজুড়ে চা-বাগান চা-বাগানে ছায়াগাছ বৃষ্টির পরের সবুজ
ছবি: Arafat Hossin
ছবি: Mar11 / Wikimedia Commons, CC BY-SA 4.0

১০০% ইলেকট্রিক · একদম নিঃশব্দ

নিজের মতো করে শ্রীমঙ্গল ঘুরুন, ইলেকট্রিক স্কুটিতে

চা-বাগান, লাউয়াছড়া, মাধবপুর লেক, যেদিকে মন চায় যান। কয়েক ঘণ্টার জন্য নিন বা সারাদিনের জন্য। সময় ঠিক করে অনলাইনে বুক করুন, তারপর চাবি নিয়ে বেরিয়ে পড়ুন।

ভাড়া শুরু ঘণ্টায় মাত্র ৳120 থেকে

কোন স্কুটি খালি আছে দেখুন

সারাদিন মানে 8:00 AM থেকে 11:55 PM

কীভাবে ভাড়া নেবেন

1
সময় আর স্কুটি বেছে নিন

কয়েক ঘণ্টা নেবেন নাকি সারাদিন, ঠিক করুন। কোন কোন স্কুটি খালি আছে সাথে সাথেই দেখতে পাবেন।

2
bKash, নগদ বা রকেটে অল্প অ্যাডভান্স দিন

আমাদের bKash, নগদ বা রকেট নম্বরে অ্যাডভান্স পাঠিয়ে TrxID-টা লিখে দিন। আমরা দেখে তাড়াতাড়ি বুকিং কনফার্ম করে দেব।

3
NID দেখান, আর বেরিয়ে পড়ুন

শোরুমে এসে NID দেখান, বাকি টাকা দিন, ব্যস! দলবেঁধে এলে একজনের NID-ই যথেষ্ট।

কোথায় কোথায় ঘুরবেন

নিরিবিলি রাস্তা, সবুজ টিলা আর খোলা হাওয়া। স্কুটি নিয়ে ঘুরে আসার মতো কিছু জায়গা:

🍃
চা-বাগান

শহর ছাড়ালেই যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। সকালের রোদে সবচেয়ে সুন্দর লাগে।

🌳
লাউয়াছড়া জাতীয় উদ্যান

ঘন বন, পাখির ডাক, আর বনের বুক চিরে যাওয়া সেই চেনা রেললাইন।

💧
মাধবপুর লেক

চা-বাগানের টিলায় ঘেরা শান্ত একটা লেক। বসে একটু জিরিয়ে নেওয়ার জন্য দারুণ।

🦆
বাইক্কা বিল

হাজারো পাখির অভয়াশ্রম। ওয়াচটাওয়ারে উঠলে পুরো বিল একসাথে দেখা যায়।

🍵
সাত রঙের চা

নীলকণ্ঠ টি কেবিনে থেমে এক গ্লাসে সাত স্তরের সেই বিখ্যাত চা খেয়ে আসুন।

🔬
চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)

শহরের কাছেই। সাজানো-গোছানো চায়ের বাগান আর ছায়াঢাকা পথ।

🏛️
চা জাদুঘর

এই অঞ্চলে চা-শিল্পের শুরুর দিকের যন্ত্রপাতি, আসবাব আর ছবি দেখতে পাবেন।

🧵
মণিপুরী পাড়া

তাঁতে কাপড় বোনা সামনে থেকে দেখুন। শাড়ি বা চাদর কিনতে পারবেন সরাসরি তাঁতিদের কাছ থেকেই।

🌿
খাসিয়া পুঞ্জি

টিলার ওপর খাসিয়াদের গ্রাম, চারপাশে পানের বরজ।

🍋
লেবু ও আনারস বাগান

টিলাজুড়ে লেবু আর আনারসের বাগান। মৌসুমে রাস্তার ধারেই টাটকা ফল পাওয়া যায়।

🌲
রাবার বাগান

রাস্তার দুই পাশে সারি সারি লম্বা রাবার গাছ। ছবি তোলার জন্য অনেকেরই পছন্দের জায়গা।

🕊️
বধ্যভূমি ৭১

একাত্তরের শহীদদের স্মরণে গড়া শান্ত একটা স্মৃতিসৌধ, পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটা ছড়া।

সব জায়গা সমান দূরে না। কোথায় যেতে চান আমাদের বলুন, কোন স্কুটি নিলে ভালো আর কত সময় লাগবে আমরা বলে দেব।

ছবিতে শ্রীমঙ্গল

চা-গাছের সারির ভেতর দিয়ে লাউয়াছড়ার বনে কুয়াশাভেজা সকাল লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের পথ মাধবপুর লেকে সন্ধ্যা চা-বাগানের টিলা থেকে মাধবপুর লেক বাইক্কা বিলে সূর্যাস্ত বাইক্কা বিলে উড়ে যাওয়া পাখির ঝাঁক Sreemangal Sreemangal
চা-গাছের সারির ভেতর দিয়ে
লাউয়াছড়ার বনে কুয়াশাভেজা সকাল
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের পথ
মাধবপুর লেকে সন্ধ্যা
চা-বাগানের টিলা থেকে মাধবপুর লেক
বাইক্কা বিলে সূর্যাস্ত
বাইক্কা বিলে উড়ে যাওয়া পাখির ঝাঁক
ছবি: Kritzolina / Wikimedia Commons, CC BY-SA 4.0
ছবি: Abdulmominbd / Wikimedia Commons, CC BY-SA 4.0
ছবি: Kritzolina / Wikimedia Commons, CC BY-SA 4.0
ছবি: Polen2018 / Wikimedia Commons, CC BY-SA 4.0
ছবি: Azaharul Haque Tarafder / Wikimedia Commons, CC BY-SA 4.0
ছবি: Hasan Iqbal / Wikimedia Commons, CC BY 2.0
ছবি: Faisal Akram / Wikimedia Commons, CC BY-SA 2.0
ছবি: Arafat Hossin
ছবি: Arafat Hossin

যাঁরা ঘুরে গেছেন, তাঁরা কী বলছেন

5.0 ★ · 1টা রিভিউ
Arafat Hossin
★★★★★
এ পর্যন্ত তিনবার Red Scooty-র স্কুটি নিয়ে শ্রীমঙ্গল ঘুরেছি। শ্রীমঙ্গলে আগেও অনেকবার গিয়েছি, কিন্তু স্কুটিতে ঘোরার মজাটাই আলাদা। নিজের মতো করে চা-বাগানের ভেতর দিয়ে যাওয়া যায়, যেখানে ভালো লাগে সেখানেই থামা যায়, আর ইঞ্জিনের কোনো আওয়াজ নেই। একটা স্কুটি নিয়ে সারাদিনে প্রায় সব স্পটই ঘুরে ফেলা যায়।
Arafat Hossin সেপ্ট 2026

জেনে রাখুন

ভাড়া নিতে কী লাগবে? +

শুধু আপনার NID কার্ড। দলবেঁধে কয়েকটা স্কুটি নিলে শুধু দলের একজনের NID দিলেই চলবে।

অ্যাডভান্স কীভাবে দেব? +

অনলাইনে বুক করার সময় bKash, নগদ বা রকেটে অল্প কিছু টাকা অ্যাডভান্স পাঠিয়ে TrxID লিখে দেবেন। আমরা চেক করে বুকিং কনফার্ম করব। বাকি টাকা শোরুমে এসে দেবেন।

সারাদিন মানে কতক্ষণ? +

সারাদিন মানে 8:00 AM থেকে 11:55 PM পর্যন্ত।

ফিরতে দেরি হলে কী হবে? +

10 মিনিট পর্যন্ত দেরি হলে কিছু লাগবে না। এর বেশি হলে ঘণ্টা ধরে ভাড়া দিতে হবে। যেমন ৩০ মিনিট দেরি হলেও পুরো এক ঘণ্টার ভাড়া।

কত দূর যাওয়া যাবে? +

স্কুটিভেদে আলাদা। প্রতিটা স্কুটির পেজে কত কিলোমিটার চলে লেখা আছে, আর কোন রুটে গেলে ভালো হবে, আমরাই বলে দেব।

বুকিং বদলানো বা বাতিল করা যাবে? +

হ্যাঁ, যাবে। যত আগে পারেন ফোন বা WhatsApp করুন, আমরা ব্যবস্থা করে দেব।

কিছু জানতে চান? আমাদের সাথে কথা বলুন

জালালিয়া রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

📞 ফোন করুন বুক করুন