Red Scooty কেন?
শ্রীমঙ্গল তাড়াহুড়ো করে দেখার জায়গা না। সারি সারি চা-বাগান, লাউয়াছড়ার ছায়াঘেরা পথ, মাধবপুর লেকের শান্ত পানি। এসব শুধু চোখে দেখলে হয় না, কান পেতে শুনতেও হয়। গাড়ির ভটভট আওয়াজে সেই মজাটাই মাটি হয়ে যায়।
Red Scooty-র শুরু এই ভাবনা থেকেই। ইলেকট্রিক স্কুটিতে আওয়াজ নেই বললেই চলে, ধোঁয়াও নেই। বাগানের ভেতর দিয়ে যাবেন, অথচ পাখির ডাক ঠিকই কানে আসবে। যেদিকে মন চায় যান, যেখানে ভালো লাগে থামুন, ইচ্ছেমতো ফিরুন।
এক ঘণ্টার জন্য লাগুক বা সারাদিনের জন্য, একা আসুন বা দলবেঁধে, স্কুটি পাবেন। শ্রীমঙ্গল রওনা দেওয়ার আগেই মোবাইল থেকে বুক করে রাখতে পারেন।
আমাদের কাছে যা পাবেন
চেক করা স্কুটি
হাতে দেওয়ার আগে ব্যাটারি, চাকা আর ব্রেক দেখে দিই। যতদূর চলবে বলি, ততদূরই চলবে।
ভাড়ায় কোনো লুকোচুরি নেই
ঘণ্টায় কত, সারাদিনে কত, সব আগেই লেখা থাকে। বুকিংয়ের সময় যে টাকা দেখবেন, সেটাই দেবেন।
বুক করলে স্কুটি আপনারই
অনলাইনে সময় ঠিক করে রাখলে ওই সময়ে স্কুটিটা আর কাউকে দিই না।
দরকারে এক ফোন
পথে কোনো ঝামেলা হলে শোরুমে একটা ফোন দিন, আমরা আছি।
চলে আসুন শ্রীমঙ্গলে
বুকিংয়ের আগে কিছু জানতে চান? বন্ধুবান্ধব নিয়ে দলবেঁধে আসছেন? একটা মেসেজ বা ফোন দিন, সব ঠিক করে দেব।